কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সরকার এখন বালু খাওয়া শুরু করেছে : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

সরকারের দুর্নীতি ও লুটপাটের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার এত লুটপাট করেছে। তারা সব খেয়েছে, সব খেতে খেতে এখন বালু খাওয়া শুরু করেছে। চাঁদপুরে ৬ হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে।’

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। চলমান এক দফার আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অবিলম্বে পদত্যাগ করুন। কোনো টালবাহানা করবেন না। এই দেশের মানুষ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘জাতি আজ চরম ক্রান্তিলগ্নে উপনীত। আজ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে কিনা, ভোটের অধিকার ফিরে পাব কি না, দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবে কি না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেরত আসবেন কি না, আমরা মামলা থেকে রেহাই পাব কিনা- তা আমাদের ওপর নির্ভর করছে। এ সরকার সহজে কথা শুনবে না। তাই আন্দোলনের মধ্য দিয়ে তাদের পরাজিত করতে হবে। এ জন্য আমাদের শপথ নিতে হবে। সোজা কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে।’

বিএনপি মহাসচিব অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়া আমাদের মায়ের মতো। তাকে পুরোনো কারাগারে একাকী রাখা হয়। তার ভুল চিকিৎসা হয়েছে। কদিন আগে একজন আলেম ইন্তেকাল করলেন। বাজারে কথা আছে, তার ভুল চিকিৎসা হয়েছে। আমি বুঝি না, খালেদা জিয়াকে কেন বিদেশে চিকিৎসা দিতে ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

১০

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১১

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১২

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১৩

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৪

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৫

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৬

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৭

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৯

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

২০
X