কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

দেশে অঘোষিত বাকশাল চলছে : ভিপি নুর

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নুরুল হক নুর। ছবি : কালবেলা
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নুরুল হক নুর। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, আমরা আমাদের ভোটের অধিকার চাই। আমাদের এই চাওয়া তো অন্যায় না। তাহলে সরকার কেন আমাদের দাবি মানছে না? কারণ, তারা দেশে ’৭৫ এর মতো একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করতে চায়। দেশে এখন অঘোষিত বাকশাল চলছে বলে দাবি করেন তিনি।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টন মোড়ে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত পদযাত্রাপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন নুর।

ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই সরকার র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এনে দিয়েছে। এই সরকারের অপকর্মের জন্য আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। প্রধানমন্ত্রী আমেরিকায় থাকা অবস্থায় ভিসা নিষেধাজ্ঞা এই সরকারের ওপর চপেটাঘাত। কিছুদিন আগে সেলফি তুলে এই সরকার খুব হাসি-ঠাট্টা করেছে আর এখন ভিসা নিষেধাজ্ঞায় চোখের পানি ঝরছে। এই ১৪ বছরে আওয়ামী লীগ সরকার বিরোধী দলের নেতাকর্মীদের যত চোখের পানি ঝরিয়েছে, আওয়ামী সরকারকে তার দ্বিগুণ পানি ফেলতে হবে।

তিনি বলেন, এই সরকার উন্নয়নের নামে লুটপাট করেছে। এই লুটেরা সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়েছে। সরকারের অনেক রথি-মহারথিরা এই নিষেধাজ্ঞায় পড়েছেন।

তিনি বলেন, জনগণ এই ব্যর্থ সরকারের পদত্যাগ চায়। এ জন্য জনগণের গণআন্দোলন শুরু হয়েছে। গণআন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিবাদ সরকারের পতন হবে।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাড. নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক তোজাজ্জল হোসেন, মহানগর দক্ষিণের সৈয়দ মিল্টন, নজরুল ইসলাম মিলন, গাজী ইউনুছ, নাজিমুদ্দিন, মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া প্রমুখ। পরে পল্টন মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X