কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে নতুনভাবে গড়তে জনগণের রায় চান তারেক রহমান

বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণের রায় চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নিজের আসন ঢাকা-১৭ এর বনানী কামাল আতাতুর্ক মাঠে এক জনসভায় বিএনপি চেয়ারম্যান এই আহ্বান জানান।

তিনি বলেন, আর দুদিন পরে ইনশাআল্লাহ বাংলাদেশের বহু প্রত্যাশিত সেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনের জন্য বাংলাদেশের বহু মানুষ গত ১৬ বছরে হত্যার শিকার হয়েছে, জুলাই আন্দোলনে আমরা দেখেছি, কত মানুষকে হত্যা করা হয়েছে।

তারেক রহমান বলেন, আমাদের বাংলাদেশকে গড়ে তুলতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপি যে কর্মসূচি দিয়ে তা বাস্তবায়নে বিএনপিকে আপনারা সুযোগ দিন। ইনশাআল্লাহ বিএনপি আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশকে পুনর্গঠন করা।

তিনি বলেন, এই দেশ আমাদেরই গড়ে তুলতে করতে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই গড়ে তুলতে করতে হবে। আমি ঢাকা-১৭ প্রার্থী হিসেবে আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাই।

বনানীর পথসভা থেকে বিএনপি চেয়ারম্যান ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবির নির্বাচনী এলাকা কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের আসনে পীর জঙ্গি মাজার রোডে, ঢাকা-৯ আসনে হাবিবুর রশীদ হাবিবের আসনে বাসাবো তরুন সংঘ মাঠে, ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে পথসভায় বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১১

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১২

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৩

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৪

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৫

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৬

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৭

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৮

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৯

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

২০
X