রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

রংপুর-৪ আসনে জামানত হারাচ্ছেন জাপার প্রার্থী

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বৈধ ভোটের নির্ধারিত এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় জাতীয় পার্টিরসহ সাত প্রার্থী জামানত হারাতে বসেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পীরগাছা ও কাউনিয়ার সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত ফলাফলে দেখা গেছে, এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ৩ লাখ ২৮ হাজার ৫০০টি। নির্বাচনী বিধি অনুযায়ী, বৈধ ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ন্যূনতম ৪১ হাজার ৬৩ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

সে অনুযায়ী ঘোষিত ফলাফলে দেখা গেছে, জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৩৯৭ ভোট। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (‘রিকশা’) পেয়েছেন ৩৩৭ ভোট, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (‘ডাব’) পেয়েছেন ৫৪০ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর প্রগতি বর্মণ তমা (‘কাঁচি’) পেয়েছেন ২৩১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. জয়নুল আবেদিন (‘ঘোড়া’) পেয়েছেন ১৬৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন (‘হাতপাখা’) পেয়েছেন ৪ হাজার ৪০৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম বাসার (‘হরিণ’) পেয়েছেন ১২২ ভোট। ফলে তারা সবাই জামানত হারাবেন।

অপরদিকে, এই আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপির সদস্য সচিব ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী আখতার হোসেন। তিনি পেয়েছেন মোট ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।

উল্লেখ্য, রংপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫ হাজার ২৫৮ জন। মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৩৬ হাজার ৬৭৭টি। এর মধ্যে বৈধ ভোট ৩ লাখ ২৮ হাজার ৫০০ এবং বাতিল ভোট ৮ হাজার ১৭৭টি। ভোটের হার ছিল ৬৬ দশমিক ৬৫ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X