কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০১:৫৮ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ওপর সামরিক আগ্রাসন মানবাধিকারের চরম লঙ্ঘন : শেখ বাবলু

রাজধানীতে ভাসানী জনশক্তি পার্টির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
রাজধানীতে ভাসানী জনশক্তি পার্টির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষের হত্যাকাণ্ড বিশ্ব মানবতার বিরুদ্ধে অপরাধ।

তিনি অবিলম্বে এ হামলা বন্ধ এবং দায়ীদের আন্তর্জাতিক আইনের আওতায় আনার দাবি জানান।

সোমবার (২ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিলপরবর্তী প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে শেখ বাবলু এসব কথা বলেন।

ইসরায়েল ও আমেরিকার যৌথ আগ্রাসনের মাধ্যমে ইরানে হামলা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অসংখ্য নিরীহ শিশু, নারী ও পুরুষ হত্যার প্রতিবাদে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এর আগে পুরাতন পল্টন চায়ের গলি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

দলের মহাসচিব আবু ইউসুফ সেলিম বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর সামরিক আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুদ্ধ ও সহিংসতার পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক সমাধানই হতে পারে টেকসই শান্তির পথ। বিশ্ব সম্প্রদায়ের প্রতি মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান। তিনি বলেন, এ হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং বিশ্ব শান্তির জন্য হুমকি। তিনি ইরানের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

আরও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ স্বাধীনতা পার্টির সভাপতি ফয়েজ হোসেন। তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানান।

ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় নেতা কাউসার আহমেদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন— দলের প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, মোশাররফ হোসেন, প্রিন্সিপাল তাসলিমা নাজনীন, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, স্বপন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, নারী নেত্রী শাহানা এবং বংশাল থানার সভাপতি ইমরুল হাসান ওয়াসিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X