কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

লাইভে ছাত্রলীগ নেতার আত্মহত্যার চেষ্টা, বাঁচালো পুলিশ

ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ ফরিদ। ছবি : সংগৃহীত
ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ ফরিদ। ছবি : সংগৃহীত

রাজধানীর রামপুরায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেছেন খালিদ সাইফুল্লাহ ফরিদ নামের এক ছাত্রলীগ নেতা। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

রোববার (১ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

আত্মহত্যার চেষ্টা করা ওই ছাত্রলীগ নেতা রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি জানান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) থেকে ফোনে ছাত্রলীগের এক নেতার আত্মহত্যার চেষ্টার খবর জানানো হয়। পরে দ্রুত ওই নেতার বাসার ঠিকানা ম্যানেজ করে তার বাসার দরজা ভেঙে তাকে উদ্ধার করে পুলিশ।

তিনি জানান, ফরিদ আগেও থানায় এসেছিলেন। সেই সুবাদে তাকে চিনতাম। প্রথমে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগের অবজারভেশনে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদের ফেসবুকে দেখা যায়, তিনি আত্মহত্যা চেষ্টার ২ ঘণ্টা আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি আর ফিরব না তোমাদের ঐ অভিনয়ের শহরে চলে যাচ্ছি অনেক দূরে...’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X