কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের প্রতিবাদ জানিয়ে বিরাট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এবং তার আগের দিন সোমবার দুই দিনব্যাপী লন্ডনের হাইড পার্কে যুক্তরাজ্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সমাবেশে অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, গুম, খুন, নির্যাতন-নিপীড়ন, দুর্নীতি দু:শাসনের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তিসহ বিএনপির ১ দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক এম মাহিদুর রহমান, আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। জিয়া পরিষদ ইউকে-এর সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান পল্টু, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির হোসেন শাহিন ও সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক কাউছার মাহমুদ, সাংগঠনিক আব্দুল হাই মানিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আহসানুল আম্বিয়া শোভন, নন্দন কুমার দে, মো: অহিদুজ্জামান, ড. ফেরদৌসী বেগম, ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার মিয়া, লন্ডন মহানগর জিয়া পরিষদের সভাপতি তানভির উর রশিদ, সাধারণ সম্পাদক আবু ছালেহ, মুকিবুর রহমান নিলয়, মহিউদ্দিন আহমেদ, আফতাব উদ্দিন আলভী, সালে হোসাইন, হৃদয় ঘোষ, নাইমুল ইসলাম রিফাত, মোছা: ইমা বেগম ফাহমিদ আহমেদ, মো: জালাল উদ্দিন, আবু হানিফসহ অনেকে।

হাইড পার্ক থেকে কয়েক হাজার নেতাকর্মী লন্ডনের ব্যস্ত সড়ক দিয়ে মিছিল সহকারে দীর্ঘ দুই মাইল রাস্তা পার হয়ে ওয়েস্ট মিনিস্টারস্থ তাজ হোটেলের সামনে অবস্থান নেন। এই দীর্ঘ পথে বাংলাদেশ সরকার বিরোধী বিভিন্ন শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

এছাড়াও নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। তাজ হোটেলে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকনে।

বিএনপির নেতারা দুই দিনব্যাপী এই কর্মসূচি সফল করার জন্য নেতৃবৃন্দ যুক্তরাজ্য বিএনপি ও সহযোগী সংগঠনের সংশ্লিষ্ট সকল নেতাকর্মীদের অভিনন্দন জ্ঞাপন করেন এবং অনতিবিলম্বে বিএনপি ঘোষিত এক দফা দাবিতে বাস্তবায়নে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X