খুলনা ব্যুরো
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আপনাদের সেবক হতে চাই : পারভেজ মল্লিক

তেরখাদা উপজেলার উন্নয়ন শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। ছবি : কালবেলা
তেরখাদা উপজেলার উন্নয়ন শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। ছবি : কালবেলা

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক বলেছেন, আপনাদের এলাকার সন্তান হিসেবে শাসক হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই।

শুক্রবার (১৮ জুলাই) আগারগাঁও পরিবেশ অধিদপ্তরের অডিটরিয়ামে তেরখাদা উপজেলার উন্নয়ন শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঢাকায় তেরখাদা উপজেলা কল্যাণ সমিতি ঢাকার উদ্যোগে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পারভেজ মল্লিক বলেন, যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত, রাজনীতি করলে জনগণের কাছে যেতে হয় তাদের নিয়ে কাজ করতে হয়, মানুষের সঙ্গে মিশতে হয়। আপনারা বলছেন অনেকের দ্বারা আমরা শাসিত হয়েছি, তাই শাসক হিসেবে আমরা আমাদের এলাকার সন্তানকে চাই, কিন্তু আমি আপনাদের সেবা করতে চাই।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আমার ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা। এর আগে যখন স্কুল-কলেজে পড়েছি তখন থেকেই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকেছি। আমি যখন প্রবাস জীবনে চলে যাই তার আগমুহূর্ত পর্যন্ত তেরোখাদা উপজেলার এই সমিতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আপনারা অনেকেই বলেছেন, আমাকে আপনাদের সঙ্গে থাকতে হবে, আমি তো আছি। এতদিন ফিজিক্যালি ছিলাম না, তবে এখন আপনাদের সঙ্গে যে কোনো প্রয়োজনে আমি থাকব।

যুক্তরাজ্য বিএনপির এই নেতা বলেন, তেরখাদা নিয়ে আমার কিছু স্বপ্ন আছে, এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে গেলে কিছু প্ল্যাটফর্ম লাগে। বর্তমানে আমার যে সামর্থ্য আছে, আমি তাই নিয়ে আপনাদের সঙ্গে কাজ করার চেষ্টা করছি। রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া এই তিনটি থানা নিয়েই খুলনা ৪ আসন। এই এলাকায় কাজ করতে গিয়ে আমি দুইটা জিনিস লক্ষ রাখি। আমি এখানে যে কাজই করি না কেন তিন থানার মধ্যে তেরখাদাকে বেশি প্রাধান্য দেব। আপনারা বুঝতে পেরেছেন যে তেরখাদা কীভাবে আমার অন্তরের সঙ্গে গেঁথে আছে।

তিনি বলেন, তেরখাদার মূল সমস্যা হলো শিক্ষা ও কর্মসংস্থান। শিক্ষাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে এই অঞ্চলের মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে। একইসঙ্গে তাদের কর্মসংস্থানের ও সুযোগ তৈরি হবে। এ সময় তিনি এই অঞ্চলের নারীদের কর্মসংস্থান ও বেকারত্ব নিরসনে কুটির শিল্পসহ কৃষিকাজের প্রতি গুরুত্বারোপ করেন।

তেরখাদা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্যা লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর এস এম আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ইসলাম, অ্যাডভোকেট গোলাম মূর্তোজা লুকু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X