কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ এএম
অনলাইন সংস্করণ

সোমবার দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। ছবি : সংগৃহীত

দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এম এ মালিক। তিনি আগামীকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশে ফিরবেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে প্রেস উইংয়ের আশিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সফরসঙ্গী হিসেবে গত ৬ মে সস্ত্রীক দেশে আসেন এম এ মালিক। পরবর্তীতে গত ৩ আগস্ট যুক্তরাজ্য বিএনপির সভাপতি বাংলাদেশ থেকে লন্ডন যান।

প্রায় দুই মাস যুক্তরাজ্যে অবস্থানকালে এম এ মালিক যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালির বিভিন্ন স্থানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় অনুষ্ঠিত অর্ধশতাধিক দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এই সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একাধিক অনুষ্ঠানে এম এ মালিককে দেখা যায়।

উল্লেখ্য, গত আওয়ামী ফ্যাসিবাদের সময় ইউরোপজুড়ে আওয়ামী সরকারের বিরুদ্ধে অসংখ্য প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দিয়ে মালিক রাজনৈতিক অঙ্গনে বিশেষ পরিচিতি পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১০

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

১১

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১২

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১৩

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

১৪

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১৫

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা

১৬

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১৭

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৮

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৯

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

২০
X