রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইনে ভিন্নমত দমনে গ্রেপ্তার, ছাত্রশিবিরের উদ্বেগ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

অনলাইন প্ল্যাটফর্মে ভিন্নমত প্রকাশের জেরে দেশজুড়ে সাধারণ নাগরিক ও রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২০ এপ্রিল) ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এস এম ফরহাদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র দুই মাসের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে মরিয়া হয়ে উঠেছে। এসময় শিবির নেতৃবৃন্দ সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় হওয়া গ্রেপ্তারের চিত্র তুলে ধরেন।

নেতৃদ্বয় বলেন, ‘স্রেফ ফেসবুক পোস্ট ও কার্টুন শেয়ারের অভিযোগে ময়মনসিংহ থেকে আজিজুল হক, ঢাকা থেকে হাসান নাসিম, মুন্সীগঞ্জ থেকে শাওন মাহমুদ এবং ঠাকুরগাঁও থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি ভোলায় বিবি সাওদা নামে এক গৃহিণীকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও তীব্র প্রতিবাদের মুখে আদালত তাকে জামিন দিতে বাধ্য হয়।’

প্রতিটি গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে বন্দিদের মুক্তি দাবি করেন তারা।

সরকারের কর্মকাণ্ডকে ‘দ্বিমুখী আচরণ হিসেবে অভিহিত করে তারা বলেন, ‘নির্বাচনের আগে বাকস্বাধীনতার নানা প্রতিশ্রুতি দিলেও বর্তমানে সরকার সমালোচনা সহ্য করতে পারছে না। বিশেষ করে ময়মনসিংহে কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়াই ৫৪ ধারায় গ্রেপ্তার এবং ঢাকায় সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ করে কার্টুনিস্ট ও অ্যাক্টিভিস্টদের টার্গেট করা হচ্ছে।’

তাদের মতে, অসাধু সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নিজেদের প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতেই জনগণের মধ্যে ভীতি ছড়ানো হচ্ছে, যা একটি স্বাধীন ও সভ্য রাষ্ট্রের জন্য লজ্জাজনক।

বিবৃতিতে বলা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকরা সরকারের ভুলত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা করবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান সরকার বিগত ফ্যাসিস্ট আমলের মতো ডিজিটাল ক্র্যাকডাউন শুরু করেছে। সাধারণ ছাত্র, গৃহিণী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের যেভাবে ঘর থেকে তুলে নিয়ে মামলা দেওয়া হচ্ছে। তা মূলত ভিন্নমত দমনের একটি নীল নকশা। সরকার পুনরায় ফ্যাসিবাদী কাঠামোর দিকেই ধাবিত হচ্ছে।

সরকারকে সতর্ক করে নেতৃদ্বয় বলেন, ‘সাধারণ মানুষের পকেট কাটা এবং বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার রাজনীতি কোনোভাবেই কাম্য হতে পারে না।’

ব্যর্থতার দায় জনগণের ওপর না চাপিয়ে, বরং সমালোচনা গ্রহণ করার আহ্বান জানান তারা। একইসঙ্গে হাসান নাসিম ও আজিজুল হকসহ রাজনৈতিক কারণে গ্রেপ্তার হওয়া সবাইকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয় বিবৃতিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X