কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৮:৫৭ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিজয়ী খায়রুজ্জামান লিটন

এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ছবি: সংগৃহীত
এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ছবি: সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এর মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে রাজশাহী সিটির মেয়র হলেন তিনি।

বুধবার (২১ জুন) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী নৌকা প্রতীকে খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৩৯৩ ভোট।

নির্বাচনে বিএনপির প্রার্থী না থাকা এবং সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোট বর্জন করার পাশাপাশি বৃষ্টির বাগড়ায় ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা ছিল। তবে সব শঙ্কা উড়িয়ে ভোট শুরুর এক-দুই ঘণ্টা পরেই কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করে।

নির্বাচনে কোথাও বড় ধরনের কোনো সহিংসতার তেমন খবর পাওয়া যায়নি। তবে রাজশাহী সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় চেয়ার ভাঙচুর করা হয়।

তবে বৃষ্টির কারণে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণে বিঘ্ন সৃষ্টি হয়। ভোট শুরু হওয়ার তিন ঘণ্টা পরই শুরু হয় বৃষ্টি। বেলা ১১টা থেকে শুরু হওয়া বৃষ্টি চলে পৌনে ১২টা পর্যন্ত।

রাজশাহী সিটি নির্বাচনে এবার মেয়র পদে লড়েছেন তিনজন। তারা হলেন- আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল) ও জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। তবে ইসলামী আন্দোলন প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) আগেই নির্বাচন বয়কট করেন।

রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে এক লাখ ৭১ হাজার ১৬৭ জন পুরুষ এবং এক লাখ ৮০ হাজার ৮০৯ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটার ছয়জন।

এ ছাড়া ৩০টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১১ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১০

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১১

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১২

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৩

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৪

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৫

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৬

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৭

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৮

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৯

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

২০
X