কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের ৮ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের জন্য যুক্তরাষ্ট্র শাখার ৮ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক।

সোমবার (১৬ অক্টোবর) যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের স্বাক্ষরিত এক চিঠিতে ৮ নেতাকে নোটিশ দেওয়া হয়।

কারণ দর্শানোর নোটিশ যাদের দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও মুহিউদ্দিন দেওয়ান, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, কার্যকরী সদস্য হিন্দাল কাদির বাপ্পা ও আতাউল গনি আসাদ।

চিঠিতে লেখা রয়েছে, গত ১০ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে না জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে মতবিনিময় সভা করা হয়েছে। যা সংগঠনের নীতি এবং গঠনতন্ত্র পরিপন্থি। দলীয় গঠনতন্ত্রকে অমর্যাদা করে সভাপতির অনুমতি ব্যতীত এম ফজলুর রহমানকে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়েছে। যা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্ট করেছেন। তাই গঠনতন্ত্রের ৪৭/ক ধারা অনুযায়ী ১৪ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ করা হলো।

অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় চিঠিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১০

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১১

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১২

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৩

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৪

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৫

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৬

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৭

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৮

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৯

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

২০
X