কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি ও জাবিতে দুই ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

ঢাবি ও জাবিতে দুই ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ছবি : সংগৃহীত
ঢাবি ও জাবিতে দুই ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই ছাত্রের নির্মম পৈশাচিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ করবে যুক্তরাষ্ট্র প্রবাসি আওয়ামী লীগ।

রোববার (২২ সে‌প্টেম্বর) যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মম পৈশাচিকভাবে দুজন ছাত্রকে হত্যার প্রতিবাদ ও অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠককে কেন্দ্র করে এই কর্মসূচি ঘোষণা করে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ।

যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরের কার্গোপ্লাজায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিক্ষোভ কর্মসূচিটি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানানো হলেও পরে তা পরিবর্তন করে সোমবার কর্মসূচির সময় নির্ধারণ করা হয়।

এছাড়াও আগামী ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার জাতিসংঘে ভাষণের দিন আবারও প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি রয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১০

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১১

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১২

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৩

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৪

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৫

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৬

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৭

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৮

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৯

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X