কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল

খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি বসুন্ধরার এই হাসপাতালে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিএনপির মহাসচিব তার দলের নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার চিকিৎসা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলেন।

বেগম খালেদা জিয়া বর্তমানে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা এরই মধ্যে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, সাবেক এই প্রধানমন্ত্রীর লিভার প্রতিস্থাপন জরুরি। তবে এ চিকিৎসা দেশে সম্ভব নয়। এ জন্য তাকে অনতিবিলম্বে দেশের বাইরে বহুমুখী সুবিধা সম্বলিত হাসপাতালে নিয়ে যেতে, যেখানে লিভার প্রতিস্থাপন করার সুযোগ-সুবিধা রয়েছে।

খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও আথ্রাইটিস, কিডনি ও উচ্চ রক্তচাপে ভুগছেন। তার হৃদরোগও রয়েছে।

গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X