কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে’

নারায়ণগঞ্জে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিলে বক্তৃতাকালে দলের মহাসচিব শামীম হায়দার।
নারায়ণগঞ্জে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিলে বক্তৃতাকালে দলের মহাসচিব শামীম হায়দার।

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলসমূহকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। দেশকে সবার উপরে স্থান দিতে হবে। আঞ্চলিক আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব ব্যাপক। সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত ও দৃঢ় করা ছাড়া সংকট উত্তরণের আর বিকল্প নেই।

রোববার রাতে নারায়ণগঞ্জ- ৩ আসনে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিলে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে স্থানীয় জাকের পার্টি ও সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের বিপুল সংখ্যক নেতা, নেত্রী, শুভানুধ্যায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে নারায়ণগঞ্জ-১ এবং দুপুরে নারায়ণগঞ্জ-২ আসনের বর্ণাঢ্য কাউন্সিল অনুষ্ঠিত হয়। নারায়নগঞ্জ- ২ আসনের (আড়াইহাজার) কাউন্সিল লোকে লোকারণ্য হয়।

সোনারগাওয়েভ জনাকীর্ণ কাউন্সিলে জাকের পার্টির মহাসচিব বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিতর্কমুক্ত, সর্বাধিক গ্রহণযোগ্য ও উৎসব মুখর নির্বাচন অপরিহার্য। যে চ্যালেঞ্জ দেশের সামনে, যে চ্যালেঞ্জ ১৮ কোটি মানুষের মাঝে তা মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি। বিভক্তি নয়, ঐক্যই এখন মুক্তির পথ।

শামীম হায়দার আগামী ২৭ অক্টোবর দেশব্যাপী জেলা ও মহানগরে জাকের পার্টির ইসলামী জনসভা কর্মসূচি সর্বাত্মক সফল করার উদাত্ত আহ্বান জানান।

কাউন্সিলে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল, কেন্দ্রীয় নেতা মুফতি শরীফুল ইসলাম সাঈফী, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, মোর্শেদ হাসান জামাল, কৃষক মহীউদ্দীন ফকির, মুফতি কাউসার আহমেদ চাঁদপুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X