কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশের অনুমতি ছিল না, জানালেন জাপা মহাসচিব

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শামীম হায়দার পাটওয়ারী। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শামীম হায়দার পাটওয়ারী। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে আয়োজিত জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশের অনুমতি ছিল না বলে জানিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটওয়ারী। তিনি বলেছেন, ‘আমরা পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু এটা সত্যি যে, আমাদের অনুমতি ছিল না। তবে আমাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ।’

শনিবার (১১ অক্টোবর) জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের টিয়ারশেল নিক্ষেপসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের সমালোচনা করে শামীম হায়দার পাটওয়ারী বলেন, ‘জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। এ পরিবেশে ভোট না হওয়ার পরিকল্পনা সরকারের। একটি বিশেষ মহলের নির্দেশে জাতীয় পার্টির সঙ্গে এ কাজ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার এনসিপির সরকার। এ সরকার সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা হরিয়েছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা আছে।’

এর আগে বিকেলে কর্মী সমাবেশ কেন্দ্র করে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দফায় দফায় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, জলকামান দিয়ে পানি নিক্ষেপ করে পুলিশ।

এ বিষয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ‘অনুমতি ছাড়া রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচি পালন করায় বিঘ্ন ঘটছিল। সরে যাওয়ার জন্য বারবার তাদের অনুরোধ করলেও সরেননি তারা। এজন্য তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কাউকে আটক করা হয়নি।’

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১০

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১১

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১২

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৩

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৪

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৫

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৬

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৭

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৮

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৯

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

২০
X