কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০১:৩২ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপির চিঠির জবাব দিল বিএনপি

বিএনপি ও ডিএমপির লোগো। ছবি : সংগৃহীত
বিএনপি ও ডিএমপির লোগো। ছবি : সংগৃহীত

বিএনপির কাছে সমাবেশের বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য জানতে চেয়ে চিঠি দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেই চিঠির জবাব দিয়েছে দলটি। জবাবে বিএনপি বলেছে, তারা নয়াপল্টনেই সমাবেশ করতে চায়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডিএমপির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএমপিতে দেওয়া চিঠিতে বিএনপি জানিয়েছে, তাদের সমাবেশে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার লোকের সমাগম হবে। অন্য কোনো রাজনৈতিক দলের লোক তাদের সমাবেশে আসবে না।

দলটি আরও জানিয়েছে, তারা নয়াপল্টনেই সমাবেশ করতে চায়। এ জন্য তারা ৫০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছে।

এর আগে বুধবার (২৫ অক্টোবর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে সমাবেশের বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য জানতে চেয়ে চিঠি দেয় পুলিশ।

চিঠিতে পুলিশ জানতে চেয়েছিল, সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কিনাসহ সাতটি তথ্য। পাশাপাশি জননিরাপত্তার কারণে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব না হলে কোথায় হতে পারে এমন দুটি বিকল্প নাম চেয়েছিল।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। ১৮ অক্টোবর কর্মসূচি ঘোষণা করে ফখরুল বলেন, মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। এরপর সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থেমে থাকব না। অনেক বাধা আসবে। অনেক বিপত্তি আসবে। এসব বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১০

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১১

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১২

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৩

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৪

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৫

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৬

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৭

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৮

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৯

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

২০
X