কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০১:২৪ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কাছে সমাবেশের বিকল্প ভেন্যুর নাম জানতে চেয়েছে পুলিশ

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

বিএনপির কাছে সমাবেশের বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য জানতে চেয়েছে পুলিশ। ২৮ অক্টোবর সমাবেশ করতে চেয়ে পুলিশের কাছে বিএনপি চিঠি দিলে সেই চিঠির জবাবে এই তথ্য জানতে চেয়েছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে চিঠির মাধ্যমে এসব তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে পুলিশ জানতে চেয়েছে, সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কিনা সহ সাতটি তথ্য। পাশাপাশি জননিরাপত্তার কারণে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব না হলে কোথায় হতে পারে এমন দুটি বিকল্প নাম চেয়েছে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। ১৮ অক্টোবর কর্মসূচি ঘোষণা করে ফখরুল বলেন, মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। এরপর সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থেমে থাকব না। অনেক বাধা আসবে। অনেক বিপত্তি আসবে। এসব বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১১

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১২

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৩

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৫

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৬

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৭

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৮

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১৯

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

২০
X