শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৪:৫৮ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার প্রবেশমুখে তল্লাশি, বাধার অভিযোগ

যাত্রীবাহী বাস থামিয়ে চলছে পুলিশের তল্লাশি। ছবি : কালবেলা
যাত্রীবাহী বাস থামিয়ে চলছে পুলিশের তল্লাশি। ছবি : কালবেলা

আগামীকাল ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি-জামায়াতের মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সাভারের আমিনবাজার, কেরানীগঞ্জ, ডেমরা, কাচঁপুর, টঙ্গীর আব্দুল্লাহপুর, বাবুবাজার ব্রিজসহ বিভিন্ন স্থানে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া ঢাকা মহানগরের ভেতরেও বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে বিএনপি-জামায়াতের নেতারা অভিযোগ করেছেন, পুলিশ তল্লাশির নামে নেতাকর্মীদের ঢাকায় আসতে বাধা দিচ্ছে।

শুক্রবার (২৭ অক্টোবর) সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকার অন্যতম প্রবেশমুখ নারায়ণগঞ্জের কাঁচপুর, সাইনবোর্ড ও তারাবো এলাকাসহ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে রাজধানীর প্রধান প্রবেশপথে কয়েকটি চেকপোস্ট বসিয়েছে পুলিশ ও র‌্যাব।

সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম শুরু করা হয়।

এদিকে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের আরেকটি গুরুত্বপূর্ণ প্রবেশমুখ কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকায় ও পোস্তগোলায় গাড়ি থামিয়ে তল্লাশি করছে র‌্যাব ও পুলিশ। হাসনাবাদ এলাকায় গাড়ি তল্লাশির পাশাপাশি চেক করা হচ্ছে মোবাইল। এ ছাড়া বাসযাত্রীদের কর্মস্থলের আইডি কার্ড চেক করা হচ্ছে।

সকালে ঢাকার প্রবেশপথ গাবতলী সেতুর মুখে নিরাপত্তা চৌকি বসিয়েছে দারুসসালাম থানা পুলিশ। উত্তরার আবদুল্লাহপুরেও সকাল থেকে ঢাকার বাইরে থেকে আসা যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।

এদিকে বিএনপি অভিযোগ করেছে, গতকাল বৃহস্পতিবার রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের দল ও অঙ্গসংগঠনের ৫০ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

জামায়াতে ইসলামী থেকে অভিযোগ করা হয়েছে, ঢাকার প্রবেশ পথে নেতাকর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না। কোনো কারণ ছাড়াই আটক করে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন পর্যন্ত অন্তত ২০ জনেক আটক করেছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. ফারুক হোসেন বলেন, যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, শুধু তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X