হুমায়ুন কবির, সাভার
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি

সাভারে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি। ছবি : কালবেলা
সাভারে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি। ছবি : কালবেলা

ঢাকার প্রবেশমুখ সাভার ও আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) রাত থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে এ তল্লাশি করা হয়।

সরেজমিনে রোববার (১০ নভেম্বর) দুপুরের দিকে বাইপাইল ত্রিমোড়ে দেখা যায়, দূরপাল্লার পরিবহন, গণপরিবহন, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় যাত্রিদের গন্তব্য ও পরিচয় জিজ্ঞাসা করা হচ্ছে।

এছাড়া গতকাল মধ্যরাত থেকে রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিন বাজার, বিরুলিয়াতেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

এসব চেকপোস্টে জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও অবস্থান করছেন।

পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এমন অভিযান চালানো হচ্ছে। দুষ্কৃতিকারীরা যেন ঢাকায় প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায়নি।

ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এমন অভিযান চালানো হচ্ছে। দুষ্কৃতকারীরা যেন ঢাকায় প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

১০

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১১

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১২

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৩

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৪

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৫

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

১৬

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

১৭

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১৮

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১৯

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

২০
X