শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের তল্লাশিতে বিপুল বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ১

উদ্ধার বিদেশি মদ ও গ্রেপ্তার মো. হাবিব উল্ল্যাহ। ছবি : কালবেলা
উদ্ধার বিদেশি মদ ও গ্রেপ্তার মো. হাবিব উল্ল্যাহ। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় তল্লাশি করে বিপুল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গল থানাধীন ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তরসুর এলাকায় কৈশোর হাজী মার্কেটের সামনে পুলিশের চেকপোস্টে এ ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. হাবিব উল্ল্যাহ (৩২), তিনি শ্রীমঙ্গলের হুগলিয়ার টিলাগাঁও গ্রামের বাসিন্দা আজিম মোল্লার ছেলে।

পুলিশ জানায়, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কে কৈশোর হাজী মার্কেটের সামনে চেকপোস্ট বসায় থানা পুলিশ। সেখানে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা আটকের পর তল্লাশি করা হয়। তাতে যাত্রী বসার সিটের পেছনে একটি কাগজের কার্টন ও একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৬ বোতল মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৯ হাজার টাকা। এ সময় হাবিব উল্ল্যাহকে গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, শ্রীমঙ্গল থানা পুলিশের নিয়মিত টহলের আওতায় এসআই মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১১

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১২

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৩

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৪

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৫

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৬

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৭

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৮

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৯

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

২০
X