কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০১:৪৫ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

হরতালের সমর্থনে ঢাকার বিজয়নগরে ১২ দলীয় জোটের মিছিল

বিএনপির হরতালের সমর্থনে ঢাকার বিজয়নগরে মিছিল করেছে ১২ দলীয় জোটের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বিএনপির হরতালের সমর্থনে ঢাকার বিজয়নগরে মিছিল করেছে ১২ দলীয় জোটের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ঢাকায় গতকাল শনিবার শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি। হরতালের সমর্থনে আজ রোববার সকালে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে জোটের শীর্ষ নেতারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুরানা পল্টন মোড়ের কাছাকাছি গিয়ে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা গতকাল বিএনপি ও বিভিন্ন জোটের শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ কর্তৃক হামলা, গুলিবর্ষণ ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং আহত করার প্রতিবাদে স্লোগান দেন। একইসঙ্গে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, চাষী এনামুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X