কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের হরতালবিরোধী সমাবেশ

গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে হরতালবিরোধী সমাবেশ করছে আওয়ামী লীগ। ছবি : বিবিসি
গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে হরতালবিরোধী সমাবেশ করছে আওয়ামী লীগ। ছবি : বিবিসি

ঢাকার গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে হরতালবিরোধী সমাবেশ করছে আওয়ামী লীগ। রোববার (২৯ অক্টোবার) আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে 'অবৈধ হরতালবিরোধী' সমাবেশে সেখানে আওয়ামী লীগের শত শত কর্মী অংশ নিয়েছেন।

এর আগে, বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে মিছিলটি বের হয়ে জিপিও জিরো পয়েন্ট ঘুরে আবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি করা হয়।

এ ছাড়া বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ থেকে বের হয়। এরপর মিছিলিটি জিপিও জিরো পয়েন্ট ঘুরে ফের বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, গতকাল শনিবার নয়া পল্টনে বিএনপির সমাবেশস্থলের অদূরে কাকরাইল ও বিজয়নগরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের পর সমাবেশ পণ্ড হয়ে গেলে হরতালের ডাক দেয় বিএনপি। আর আরামবাগে জামায়াতে ইসলামী ‘অনুমতি ছাড়াই’ নির্বিঘ্নে সমাবেশ করে পুলিশকে ধন্যবাদ জানালেও তারা পরে হরতালের ডাক দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১০

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১১

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১২

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৩

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৪

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৫

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৬

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৭

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৮

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৯

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

২০
X