কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

সংলাপ নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে যে আলোচনা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দল সংলাপে এলে আমাদের আপত্তি নেই মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকারের দরজা খোলা। শর্তহীনভাবে যারা এগিয়ে আসবে, তাদের স্বাগত জানানো হবে।

বুধবার (১ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান বলেন, সংলাপ নিয়ে সরকারের দরজা সবসময় খোলা রেখেছে। তবে সবকিছু সংবিধান অনুযায়ী হতে হবে। কুকও বলেছেন, সংলাপের প্রয়োজন আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বারবার বলছেন, আমরা সবকিছু সুশৃঙ্খলভাবে করতে চাই। সংবিধান অনুযায়ী আলোচনা করতে চাই। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই, সহিংসতা নয়। তিনি সবসময় আলোচনার নির্দেশ দেন। যাতে পরিস্থিতি শান্ত থাকে।

আগামী শনিবার দেশের ৪৪টি রাজনৈতিক দলকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আলোচনায় যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেটা তারা সবসময় বলে। ২০১৪ সালেও বলেছে। দলটির প্রতি দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছেন।

মন্ত্রী আরও বলেন, বিএনপি সংলাপ নয়, সহিংসতা চায়। দাঙ্গা-হাঙ্গামা করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তারা। কিন্তু দেশের জনগণ তা চান না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X