কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:২২ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় চার নেতার কবরে আওয়ামী লীগের শ্রদ্ধা

বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। ছবি : সংগৃহীত
বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। ছবি : সংগৃহীত

জেলহত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

শুক্রবার সকাল ৮টার পর বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। ঢাকায় তারা যে রক্তপাত, তাণ্ডব ঘটিয়েছে এটা তারই প্রমাণ। এরপর এই সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না।

এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মো. ফারুক খান, শাহজাহান খান, অ্যাড. কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর পর্যায়ক্রমে দলের অঙ্গ সংগঠনগুলোর নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন। এদিন বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি চক্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এর কিছুদিন পরেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় চার নেতাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১০

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১১

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১২

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১৩

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১৪

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১৫

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১৬

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৮

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৯

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

২০
X