কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১০:৪৩ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘শান্তি ও উন্নয়ন চাইলে বিএনপির মতো অপশক্তিকে রুখতে হবে’

কেরানীগঞ্জের শুভাড্যা ইউনিয়নে উঠান বৈঠকে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি : কালবেলা
কেরানীগঞ্জের শুভাড্যা ইউনিয়নে উঠান বৈঠকে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি : কালবেলা

শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন চাইলে দেশের মানুষকে বিএনপি-জামায়াত জোটের মতো অপশক্তিকে রুখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার (৩ নভেম্বর) কেরানীগঞ্জের শুভাড্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বিএনপি আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে পুনরায় ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছে। সন্ত্রাস করে কখনও মানুষের মন জয় করা যায় না। বিএনপি একটি জনভিত্তিহীন দল বলেই তারা ভুয়া বাইডেনের উপদেষ্টা সাজিয়ে তাদের পার্টি অফিসে মিটিং করিয়েছে, পুলিশ হত্যা করেছে, বাসে আগুন দিয়েছে এবং জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। জনসমর্থন থাকলে এমন মিথ্যা আশ্রয় বিএনপিকে নিতে হতো না। বিএনপি ধোঁকাবাজের দল।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে কেরানীগঞ্জের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সব থেকে বড় কথা রাজনৈতিকভাবে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়নি। শান্তি-শৃঙ্খলা বজায় থাকার কারণে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এই ব্যবসা-বাণিজ্যে আরও গতি দিয়েছে। এখানের প্রতিটি মাদ্রাসা-মসজিদ মন্দিরের উন্নয়ন হয়েছে।’

উন্নয়নের বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী দিনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে একনেকে পাস হাওয়া শুভাঢ্যা খাল খনন বাস্তবায়ন করাই হবে আমাদের অন্যতম প্রধান কর্তব্য। এই এলাকায় শিল্প কলকারখানা এবং বসতবাড়িতে গ্যাসের যে সমস্যা রয়েছে তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে আমার প্রধান কর্তব্য। আগে যেখানে ৮ ইঞ্চি গ্যাসের পাইপলাইন ছিল সেটা এখন ২০ ইঞ্চি গ্যাসের পাইপলাইন করার কাজ চলমান রয়েছে।’

উঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন, শুভাড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি মুজিবুর রহমান, কোষাধক্ষ্য জসিম মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X