কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে পিটার হাস

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

আজ সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে এই বৈঠক শুরু হয়।

এদিন বেলা ৩টার দিকে এই বৈঠক শুরু হয়।

জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচন এবং এ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আলাপ করবেন পিটার হাস। বৈঠকে পার্টির উচ্চপর্যায়ের নেতারা উপস্থিত আছেন।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে যোগ দেন পিটার হাস।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের মন্ত্রী লয়েড অস্টিন এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বেশ আলোচনা চলছে। দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা ও একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র বারবার বলছে- বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা; কিন্তু চীনা হস্তক্ষেপে যা বাধাগ্রস্ত হতে পারে বলে দেশটির আশঙ্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X