কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার পাঁচ এলাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-পিকেটিং

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ঘোষিত পঞ্চম দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে রাজধানীর পাঁচটি এলাকায় বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়, নিহত সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে গ্রেপ্তার হাজারো নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এবি পার্টি, বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন দল ও জোট পৃথকভাবে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের ৫টি স্থানে অবরোধ কর্মসূচি সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানগুলো হলো- শ্যামপুর পোস্তগোলা ব্রিজের নিচ থেকে শশ্মান ঘাট, লালবাগ বাটা মসজিদ, কাটাবন থেকে শাহবাগ মোড়, ধানমন্ডি ঝিগাতলা নতুন রাস্তা, সবুজবাগ-বাসাবো নাভানা টাওয়ার সামনে থেকে।

মিছিলগুলোতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সিনিয়র সহসভাপতি এসএম সায়েম, সহ-সভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X