কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলামটর-শাহবাগ এলাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আটক ২

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম ধাপের প্রথম দিনের অবরোধের সমর্থনে রাজধানীর বাংলামটর থেকে শাহবাগ অভিমুখে মিছিল করেছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা।

আজ বুধবার (১৫ নভেম্বর) অবরোধ কর্মসূচি পালনে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের শেষদিকে ছাত্রলীগ ও পুলিশ লাঠিচার্জের অভিযোগ উঠেছে।

এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতিরঝিল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মীম ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জিয়াকে তুলে নিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ করে ছাত্রদলের সহসভাপতি নাছির উদ্দিন নাছির।

তিনি বলেন, তাদেরকে নির্যাতনের পর রমনা থানা পুলিশের কাছে সোপর্দ করে ছাত্রলীগ।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও বেগম খালেদা জিয়া এবং সকল রাজবন্দীর মুক্তিসহ বিএনপির এক দফা দাবি আদায়ের ঘোষিত বিএনপি- জামায়াতের এ কর্মসূচি চলছে।

শাহবাগের মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ সাইফুজ্জামান সাইফুল, আকতারুজ্জামান আক্তার, কেন্দ্রীয় নেতা এমএম মুসা, রিয়াদ রহমান, মনজুর আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, জুয়েল মৃধা, জকির উদ্দিন আবির, সানজিদা ইয়াসমিন তুলি, হায়াত মাহমুদ জুয়েল, ফারুক হোসেন, শাখাওয়াত আলী সূজার, মো. শাহেদ হাসান, মো. মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি রাশেদুজ্জামান তুফান, ঢাকা কলেজ ছাত্রদলের জাফর উল্লাহ, সাইদুল হোসেন সাইদ, নুরুজ্জামান রাসেল, জিয়াউল হক জিয়া ও আরিফুর রহমান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জুয়েল হোসেন, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, ফেরদৌস আলম, জোবায়ের আহম্মেদ, তানভীর হাসান, ইয়াকুব হাসান সানি, মাহবুবুর রহমান সেজান, তানভীর আল হাদী মায়েদ, শামসুল আরেফীন, জাহিদুল ইলসাম জাহিদ, মুরসালীন ও শামীম মিয়া, ঢাকা কলেজ ছাত্রদলের মিল্লাদ হোসেন, সাজিদ হোসেন, খালিদ, সিহাম, ইডেন কলেজ ছাত্রদলের জান্নাতুল ফেরদৌস, তেঁজগাঁও কলেেেজর ওবায়দুল হক সানি, আব্দুর রহমান, তিতুমীর কলেজের মেহেদী হাসান নিশান, রিমু হোসেন, কামাল হোসেন হৃদয়, মো. ফরহাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আল-আমিন হোসেন, আল মিরাজ, মনিরুল ইসলাম মনির, আরিফ রায়হান হৃদয়, মো. নাজিম উদ্দিন, সাকিব হৃদয়, ঢাকা মহানগর পূর্বের বায়েজিদ হোসাইন, নবাব রাব্বি, ওমর শেখ, মাহাবুব, ফারুক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X