কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৬:৫৯ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা জামিল হত্যার প্রতিবাদে ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ

নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

কুমিল্লায় ছাত্রলীগের অভ্যন্তরীণ সংঘর্ষে ছাত্রদল নেতা জামিল হাসান অর্নবকে হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৬ মার্চ) বিকেলে এ বিক্ষোভ মিছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াইহিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (সহসভাপতি পদমর্যাদা) এবং প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ (যুগ্ম-সাধারণ পদমর্যাদা)। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ইউনিটের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, পবিত্র রমজান মাসেও থেমে নেই খুনি, সন্ত্রাসী, নিপীড়ক ও ধর্ষকদের অভয়ারণ্য সংগঠন ছাত্রলীগের উন্মত্ততা ও নৃশংসতা। গতকাল কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই সন্ত্রাসী বাহিনীর মাঝে সশস্ত্র সংঘর্ষ হয়। এ সময় জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে নিজ বাড়ির দিকে যাওয়ার পথে ঘটনাস্থল অতিক্রমকালে কুমিল্লা দক্ষিণ জেলার ছাত্রদল নেতা জামিল হাসান অর্নবকে গুলি করে সন্ত্রাসী বাহিনী। মুমূর্ষু অবস্থায় অর্নবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ইতোপূর্বেও ছাত্রলীগের এ ধরনের সশস্ত্র সংঘাতের বলি হতে হয়েছে গর্ভের শিশুকে, নিরপরাধ পথচারীকে, সাধারণ শিক্ষার্থীদের। কিন্তু কোনো কিছুতেই এই সন্ত্রাসীদের উন্মত্ততাকে নিয়ন্ত্রণ করতে পারছে না দলকানা প্রশাসন। ফলে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পবিত্র রমজান মাসে তারা সাধারণ শিক্ষার্থীদের রমজানের ফজিলতবিষয়ক আলোচনা, গণইফতারে হামলার মতো ধৃষ্টতা প্রদর্শন করে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১২

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৩

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৪

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৫

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৬

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৭

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৯

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

২০
X