কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৭:৩৯ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ডোনাল্ড লুর চিঠির জবাব দিল আওয়ামী লীগ

ডোনাল্ড লুর চিঠির জবাব দিল আওয়ামী লীগ

সংলাপের আহ্বান জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগকে চিঠি দিয়েছিল যুক্তরাষ্ট্র। দেশটির মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর দেওয়া সেই চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (১৭ নভেম্বর) দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে ঢাকার মার্কিন দূতাবাসের অ্যাক্টিং ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের কাছে প্রত্যুত্তরের চিঠি হস্তান্তর করা হয়েছে।

চিঠিটি হস্তান্তর করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত (এ আরাফাত)। তবে এই চিঠিতে আওয়ামী লীগ কী বলেছে তা জানা যায়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপের প্রস্তাব দিয়ে আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দেয় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লুর দেওয়া চিঠি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১৫ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেন।

এ ছাড়াও সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বিএনপি ও জাতীয় পার্টিকেও চিঠি দিয়েছে। ইতোমধ্যেই বিএনপি সেই চিঠি জবাব দিয়েছে।

যুক্তরাষ্ট্রের চিঠি দেওয়ার পর থেকে নতুন করে আলোচনা শুরু হয় দেশের রাজনৈতিক অঙ্গনে। এর মধ্যেই নির্বাচনের তারিখ নির্ধারণ করে তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X