কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে অংশগ্রহণ থেকে বঞ্চিত করতেই নিবন্ধন বাতিলের রায় : জামায়াত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আপিল বিভাগে দলের নিবন্ধন বাতিলের রায় বহালের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ থেকে জামায়াতকে বঞ্চিত ও নির্বাচনকে বাধাগ্রস্ত করার ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। পাশাপাশি এই ন্যায়ভ্রষ্ট রায় প্রদানে গভীর উদ্বেগও প্রকাশ করেছে তারা।

আজ সোমবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে দলটি।

বিবৃতিতে বলা হয়, জামায়াতের আইনজীবীরা দলের নিবন্ধন মামলার শুনানির জন্য পর্যাপ্ত সময়ের জন্য আদালতে আবেদন করেছিল। কিন্তু তা মঞ্জুর না করে আদালত ১৯ নভেম্বর হরতালের দিন মামলার শুনানির তারিখ ধার্য করেছিল। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা সাধারণত হরতালের দিন আদালতে যান না। যে কারণে জামায়াতের সিনিয়র আইনজীবীরা মামলার শুনানিতে অংশগ্রহণ করতে পারেননি। এ অবস্থায় তড়িঘড়ি করে জামায়াতের নিবন্ধনসংক্রান্ত মামলায় একটি ন্যায়ভ্রষ্ট রায় প্রদান করা হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা অভিমত ব্যক্ত করছে, আপিল বিভাগে বিচারাধীন নিবন্ধন মামলাটি শুনানির সুযোগ না দিয়ে খারিজ করে দেওয়ায় তা ন্যায়বিচারের মানদণ্ডে গ্রহণযোগ্য নয়।

এতে আরও বলা হয়, এ রায়ের মাধ্যমে জামায়াতকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এ রায়ের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ থেকে জামায়াতকে বঞ্চিত ও নির্বাচনকে বাধাগ্রস্ত করার ব্যবস্থা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জামায়াতসহ বিরোধীদলগুলো আবার কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। এ দাবি আদায় করার জন্য গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। জামায়াতকে নির্বাচন থেকে বাইরে রাখার সরকারি কৌশল হিসেবেই ষড়যন্ত্রমূলকভাবে জামায়াতের নিবন্ধনসংক্রান্ত মামলাটি শুনানির সুযোগ না দিয়ে খারিজ করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১০

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১১

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১২

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৩

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৪

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৫

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৬

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৭

আবারও দেশে ভূমিকম্প

১৮

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৯

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

২০
X