কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন পেলেন না তিন প্রতিমন্ত্রী

মনোনয়ন না পাওয়া তিন প্রতিমন্ত্রী। পুরোনো ছবি
মনোনয়ন না পাওয়া তিন প্রতিমন্ত্রী। পুরোনো ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী এবার বর্তমান সরকারের ৭১ জন সংসদ সদস্য বাদ পড়েছেন। যে তালিকায় রয়েছেন তিনজন প্রতিমন্ত্রীও।

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তালিকায় দেখা গেছে, খুলনা-৩ আসনের এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মনোনয়ন পাননি। তার আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এস এম কামাল হোসেনকে।

সেই সঙ্গে বাদ পড়েছেন কুড়িগ্রাম-৪ আসনের এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তার আসনে মনোনয়ন পেয়েছেন মো. বিপ্লব হাসান।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপিও মনোনয়নের দৌড় থেকে বাদ পড়েছেন। তার জায়গায় আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে মো. আব্দুল হাই আকন্দকে।

বাদ পড়া সংসদ সদস্যদের তালিকায় রয়েছেন সাদেক খান, ডা. হাবিবে মিল্লাত, মহিউদ্দীন খান আলমগীর, জয়া সেনগুপ্ত, মোয়াজ্জেম হুসেন রতন, সুবিদ আলী ভুইয়াসহ অনেকে।

এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X