কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৩:০৪ এএম
অনলাইন সংস্করণ

একতরফা নির্বাচন করার দিন শেষ : সমমনা জোট

জাতীয়তাবাদী সমমনা জোটের মিছিল। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী সমমনা জোটের মিছিল। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বাতিল এবং একদফার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোর দেশব্যাপী চলমান সপ্তম দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।

রোববার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই মিছিলটি শুরু হয়। এরপর পল্টন, কাকরাইল ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি—এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, একতরফা নির্বাচন করার দিন শেষ। সধারণ মানুষ নিজের ভোটাধিকার অর্জন করে নিতে রাজপথে নেমে এসেছে, সরকারের পতন সুনিশ্চিত। নির্বাচন হবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে। অন্যথায় জনগণ একতরফা নির্বাচন হতে দিবে না।

ড. ফরহাদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টি — জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস. এম. শাহাদত, গণদলের চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী ও ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি—এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১০

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১২

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৩

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৪

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৫

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৬

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৭

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৮

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৯

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

২০
X