রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৩:০৮ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

‘দেশ বাঁচাতে মেহনতি জনতার পদযাত্রা’ শীর্ষক নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, দেশব্যাপী কয়েকটি অঞ্চলে ছয়টি শহরে এই পদযাত্রা কর্মসূচি হবে। আগামী ১৫ জুলাই নোয়াখালীতে পদযাত্রার মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে। পরে দিনাজপুরে ১৯ জুলাই, রাজশাহীতে ২৮ জুলাই, যশোরে ৫ আগস্ট, হবিগঞ্জে ১২ আগস্ট ও বরিশালে ১৯ আগস্ট পদযাত্রা হবে।

তিনি বলেন, দলের পক্ষ থেকে দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ পদযাত্রা কর্মসূচি সফল করবে জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী তাঁতী দল ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। ইতোমধ্যে ওই কর্মসূচি বাস্তবায়নের সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ওই চার সংগঠনের নেতাদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেছেন।

রিজভী বলেন, বর্তমানে ধনী-গরিবের ব্যবধান চরম পর্যায়ে পৌঁছেছে। স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে ঘোর দুর্দিন। তারা অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছে।

তিনি বলেন, জামিন লাভের পরও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে আবারও কয়েক দিন আগে জেলগেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত জেলগেট থেকে তাকে ছয়বার গ্রেপ্তার করা হলো। তিনি অবিলম্বে তার মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি ঈদুল আজহার আগেই সাইফুল আলম নীরব, রফিকুল আলম মজনু, মোনায়েম মুন্না, গোলাম মাওলা শাহীন, এস এম জাহাঙ্গীর, হারুনুর রশিদ, ইউসুফ বিন কালুসহ কারান্তরীণ নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তির দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X