কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১১:৫৪ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতা বাবুর নেতৃত্বে বিক্ষোভ

বুধবার অবরোধের সমর্থনে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবদলের কয়েকজন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বুধবার অবরোধের সমর্থনে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবদলের কয়েকজন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

অবিলম্বে সরকারের পদত্যাগের একদফা এবং দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে অষ্টম ধাপে বিএনপির ডাকা ২৪ ঘণ্টা অবরোধ সফলে বুধবার (২৯ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের কয়েকজন নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় পাঠাগারবিষয়ক সহসম্পাদক সাজিদ হাসান বাবু।

মিছিলটি রাজধানীর কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশন থেকে শুরু হয়ে ফার্মগেটে গিয়ে শেষ হয়।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. মহিউদ্দীন রুবেল, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহসভাপতি সাখাওয়াত হোসেন সরকার, ছাত্রদল নেতা জিল্লুর রহমান জনি, রফিক, খোরশেদ আলম, রাজ মাহমুদ, মারুফ, রাব্বি।

মিছিল শুরুর আগেই পুলিশ তেজগাঁও কলেজ ছাত্রদলের সমাজসেবা সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন যুবদলের কেন্দ্রীয় নেতা সাজিদ হাসান বাবু।

নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অভিযোগ রয়েছে, গত ২৯ জুলাই ঢাকার গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে সাজিদ হাসান বাবুকে সরকারি দলের নেতাকর্মীরা তুলে নিয়ে যায়। এরপর হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে পঙ্গু করে দেয়।

পরে পুলিশ তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করে। দীর্ঘদিন চিকিৎসা শেষে কিছুদিন আগে তিনি বাসায় ফিরেছেন। অসুস্থ অবস্থায় তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X