রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:২২ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা-১৭ আসন

আ.লীগ প্রার্থী আরাফাতের মনোনয়ন বৈধ

আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। পুরোনো ছবি
আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। পুরোনো ছবি

ঢাকা-১৭ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতের মনোনয়নপত্রটি যাচাইবাছাইয়ের পর বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেন।

এই আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদেরসহ ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন দুজন।

বৈধ অন্যান্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ, বিকল্পধারা বাংলাদেশের মো. আইনুল হক, স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, জাতীয় পার্টির সালমা ইসলাম, তৃণমূল বিএনপির কাজী শফিউল বাশার, সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুন নাহার, ন্যাশনাল পিপলস পার্টির মো. গোলাম ফারুক মজনু ও বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহ আলম।

অপরদিকে আসন্ন এই নির্বাচনে ঢাকা-১৭ আসনের দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মাসুদ খান ও বাংলাদেশ কংগ্রেসের মো. আখলাকুর রহমান। প্রস্তাবকারীর স্বাক্ষর না থাকাসহ অসম্পূর্ণ তথ্যের কারণে মনোনয়ন বাতিল করা হয়।

গত ১ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি চলবে আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

পর দিন ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সর্বশেষে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

উল্লেখ্য, গত ১৭ জুলাই উপনির্বাচনে ঢাকা-১৭ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বিজয়ী হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X