কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:২৫ এএম
অনলাইন সংস্করণ

ইব্রাহিম রওনককে বাংলাদেশ এলডিপির সিনিয়র সহ-সভাপতি পদে পদোন্নতি

এলডিপির নতুন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ ইব্রাহিম রওনক। ছবি: সংগৃহীত
এলডিপির নতুন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ ইব্রাহিম রওনক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ এলডিপির সহ-সভাপতি সৈয়দ ইব্রাহিম রওনককে পদোন্নতি দিয়ে দলটির সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) রাজধানীর পল্টনস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ এলডিপি'র এক নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এলডিপির সভাপতি আব্দুল করিম আব্বাসী।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ এলডিপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল গনিকে গত ২৬ নভেম্বর দল থেকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ এলডিপির নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সহ-সভাপতি সৈয়দ ইব্রাহিম রওনক, চাষী এনামুল হক, অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার প্রমুখ ।

সভায় একতরফা তপশিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে চলমান আন্দোলন আরও বেগবান করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

বুধবার (০৬ ডিসেম্বর) রাতে বাংলাদেশ এলডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১০

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১১

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১২

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৪

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৬

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৭

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৮

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৯

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

২০
X