কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:০২ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নৌকাকে ডিসি-ইউএনও-ওসি জিতিয়ে নেবে : নুর 

নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকার ও সরকারি দলের লোকজন আজকে ভাগবাটোয়ারা নিজেরাই শুরু করে দিয়েছে। এমন পরিত্যক্ত অবস্থায় ওরা পরিণত হয়েছে যে, এখন ভাবছে নৌকাকে ডিসি-ইউএনও-ওসি জিতিয়ে নেবে। নৌকা ছাড়া বাকিদের তো কোনো পাত্তা নেই। লাঙ্গল নৌকায় উঠতে চায়, অন্যরা নৌকায় উঠতে চায়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন মোড়ে অবরোধ সমর্থনে গণতন্ত্র মঞ্চের সংক্ষিপ্ত সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, আমরা বলতে চাই এই নৌকার তলা আজ ফুটা হয়ে গেছে। এই ফুটা নৌকায় চড়ে গন্তব্যে যাওয়া যাবে না। পরিষ্কার কথা, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের শঙ্কা, এই সরকার যারা আন্দোলন করছে তাদের ওপর ক্র্যাকডাউন চালাতে পারে। সে কারণে দলবাজ প্রশাসন পরিকল্পিতভাবে নাশকতা করে আন্দোলনকারীদের ওপর দায় চাপাতে পারে। কিন্তু এসব করে মামলা দিয়ে কোনো লাভ হবে না, আন্দোলন দমানো যাবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ যতই বাহাদুরি করুক, যতই হুমকি দিক জনগণ যদি রাজপথে নেমে আসে, আওয়ামী লীগকে খুঁজে পাওয়া পাবে না।

গণঅধিকার পরিষদের একাংশের এই সভাপতি বলেন, এই সরকার ও তার নির্বাচন কমিশন একতরফা নির্বাচন করতে চাচ্ছে। আমাদের পরিষ্কার কথা, শেখ হাসিনা সরকারকে যদি ৭ তারিখে নির্বাচন করতে হয় তাহলে আমাদের মতো এ দেশের কোটি কোটি গণতন্ত্রকামী মানুষকে হত্যা করে সেই নির্বাচন করতে হবে। আমরা যদি জীবিত থাকি, প্রয়োজনে আমাদের জান কোরবানি দিব, তবুও বাংলাদেশে একতরফা কোনো নির্বাচন হতে দেব না। জনগণ এ ধরনের কোনো নির্বাচন হতে দেবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X