কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

খুলনায় কারাবন্দি নেতাকর্মীদের পরিবারের পাশে বিএনপি নেতা বকুল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির একদফার চলমান আন্দোলনে গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত গ্রেপ্তারকৃত খুলনার কারাবন্দি নেতা ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

বুধবার (১৩ ডিসেম্বর) খুলনা মহানগরীর খানজাহান আলী ও আড়ংঘাটা থানার কারাবন্দি ৩৫ নেতার পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, রসুন প্রভৃতি পাঠিয়েছেন তিনি।

খানজাহান আলী ও আড়ংঘাটা থানার কাজী মিজানুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন খোকা, মো. বিল্লাল হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. মাছুম বিল্লাহ, মেহেদী হাসান বাপ্পি, রেজা গাজী, রুবায়েত হোসেন রুদ্র, জুম্মান শাহেদ, আলামিন, মেহেদী, আব্দুল হাই রুমি, হাসিবুর রহমান উজ্জ্বল, মো. রবিউল ইসলাম, মো. আলিমুল ওরফে আলিমুল মোড়ল, শেখ খুরশিদ আলম লেলিন, মো. শাহেদ হাসান মোড়ল, মো. জাহেদ মোড়ল, মো. ইসরাফিল শেখ, মো. জাহিদুল ইসলাম, শেখ কামরুল সরদার কারাবন্দি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে বিএনপি নেতা বকুলের এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন।

রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে খুলনা মহানগরীর সব থানার গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের পরিবারের জন্য তা পাঠানো হবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে বিএনপির চলমান আন্দোলনে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের গ্রেপ্তারকৃত ৫০০ নেতার প্রিজনারস ক্যান্টিনে (পিসি) বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে ইতোমধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X