কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪২ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির জ্বালাও-পোড়াওয়ে যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পুরোনো ছবি

একদফা দাবিতে আন্দোলনের নামে বিএনপি যে জ্বালাও-পোড়াও করছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আব্দুল মোমেন বলেন, নির্বাচন নিয়ে আমরা বিদেশের কোনো চাপে নেই। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।

এর আগে বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, নির্বাচনে না গিয়ে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের।

সিলেট-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্ত হয়েও ড. মোমেনকে সমর্থন দিয়ে প্রার্থী না হওয়া নজরুল ইসলাম বাবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয়েছে যে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠুভাবেই হবে। যুক্তরাষ্ট্র চায় সংঘাতমুক্ত অবাধ নিরপেক্ষ নির্বাচন, বাংলাদেশ সরকারও তাই চায়; কিন্তু সংঘাতমুক্ত নির্বাচনে সব দলের সহযোগিতা প্রয়োজন, শুধু সরকার চাইলেই হবে না।

গত ২৮ অক্টোবরে সমাবেশের পর থেকে ১১ দফ অবরোধ পালন করেছে বিএনপি। হরতাল ও অবরোধকে কেন্দ্র করে সারা দেশে কয়েকশ’ গাড়িতে আগুন ও ভাঙচুর করার অভিযোগ রয়েছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অনেককেই হাতেনাতে আটক করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X