কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:২৪ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনের আহ্বান জামায়াতের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে মুজিবুর রহমান বলেন, ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’। আমাদের জাতীয় জীবনে এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব শহীদ বীর মুক্তিযোদ্ধার অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং মহান আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা দেশ মাতৃকার মুক্তির জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে মুক্ত করেছেন আমি সেই সব মুক্তিযোদ্ধারও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

বিবৃতিতে আরও বলা হয়, দেশবাসী আজ এমন একসময় বিজয় দিবস পালন করতে যাচ্ছে, যখন দেশে এক শ্বাসরুদ্ধকর ও ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। স্বাধীনতার মূল অর্জন গণতন্ত্রকে হারিয়ে দেশ আজ এক অনিশ্চিত গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছে। দেশে আইনের শাসন ও মানবাধিকার বলতে কিছু নেই। জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। দুর্নীতি-দুঃশাসন গোটা জাতিকে গ্রাস করেছে। মানুষের জান-মাল-ইজ্জত-আব্রুর কোনো নিরাপত্তা নেই। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে আজ দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, যা জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাজনক।

মুজিবুর রহমান বলেন, বিরোধী মতের শীর্ষ নেতাসহ নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে দীর্ঘদিন ধরে কারাগারে আটকে রাখা হয়েছে এবং নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় আলেম-ওলামাগণকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এমনকি পেশাজীবীরাও সরকারের জুলুম-নিপীড়ন থেকে রেহাই পাচ্ছেন না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আলোচনাসভা ও দোয়ার মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১২

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৩

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৪

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৫

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৬

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৭

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৯

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

২০
X