কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সভা-সমাবেশে নিষেধাজ্ঞা সংবিধান পরিপন্থি : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পুরোনো ছবি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পুরোনো ছবি

সভা-সমাবেশে নিষেধাজ্ঞাকে নজিরবিহীন ও সংবিধান পরিপন্থি বলে দাবি করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞা সংবিধানে প্রদত্ত নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকার হরণ করার শামিল। কোনো অজুহাতে নির্বাচন কমিশন বা সরকার নাগরিকদের মতপ্রকাশের অধিকার স্থগিত রাখতে পারে না। দেশের জনগণ সংবিধান পরিপন্থি কোনো নিষেধাজ্ঞা মেনে নেবে না। তাই বলব, অনতিবিলম্বে এই বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এসব কথা বলেন সাইফুল হক। নির্বাচন বিরোধী কর্মসূচিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি।

সাইফুল হক বলেন, নির্বাচন কমিশনের যে পরিপত্রের অজুহাতে এই নিষেধাজ্ঞা, সেটাই সংবিধান ও জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারের পরিপন্থি। নির্বাচন কমিশনের এই তৎপরতা তাদের এখতিয়ারের বাইরে।

তিনি বলেন, ভোটারদের নির্বাচনের পক্ষে প্রচার চালাবার যেমন অধিকার রয়েছে, তেমনি নির্বাচনের বিপক্ষে প্রচার চালাবার অধিকারও মানুষের রয়েছে। কোনো পরিপত্র বা বিধিনিষেধ দিয়ে এই অধিকার হরণ বা স্থগিত রাখার কোনো অবকাশ নেই।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক ক্ষোভের সাথে উল্লেখ করেন, দেশে কি জরুরি অবস্থা জারি করা হয়েছে বা সংবিধান স্থগিত রাখা হয়েছে! যদি তা না হয়, তাহলে কোনো যুক্তিতে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

তিনি বলেন, একটা নীলনকশার পাতানো নির্বাচন নির্বাচন খেলাকে সুরক্ষা দিতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে- দেশের মানুষ ও বিরোধী রাজনৈতিক দলসমূহের কাছে তা গ্রহণযোগ্য নয়। দেশের জনগণ শান্তিপূর্ণভাবে ভাগাভাগির নির্বাচনী তৎপরতাকে প্রত্যাখ্যান ও বর্জন করবে।

কর্মসূচি : আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে। এ ছাড়া পার্টি সারা দেশে শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করে সকল শহীদদের স্মরণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X