কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ
বিকেলে সিদ্ধান্ত

২৪ দিন পর হঠাৎ কার্যালয়ে জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সর্বশেষ দলীয় কার্যালয়ে এসেছিলেন ২৩ নভেম্বর। সেদিন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে কো-চেয়ারম্যান হিসেবে পদোন্নতি দেন। তবে কথা বলেননি গণমাধ্যমে। তারপর গণমাধ্যমের সামনে আসেননি তিনি।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল থেকেই উত্তাল দলটির বনানীর কার্যালয়। এর মধ্যেই কার্যালয়ে এসেছেন জি এম কাদের।

কী করবে জাতীয় পার্টি? অনিশ্চয়তা, উৎকণ্ঠা, ক্ষোভ বিরাজ করছে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে।

শনিবার মধ্যরাত পর্যন্ত নিজেদের মধ্যে বৈঠক করেছেন দলটির শীর্ষ নেতারা। দীর্ঘ সময় পর পর্দার আড়াল থেকে জনসম্মুখে এসেছেন চেয়ারম্যান জি এম কাদের। হাজির হয়েছেন বনানী কার্যালয়ে। মিটিং করছেন মহাসচিবসহ সিনিয়র নেতাদের সঙ্গে। বৈঠক শেষেই সিদ্ধান্ত জানাবেন তারা।

সকাল থেকেই কার্যালয়ের সামনে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। এরপর থেকই কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

এই পরিস্থিতিতে বেলা ১টার দিকে বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এসময় তিনি বলেন, নির্বাচন করার জন্যই আমরা আসছি। কিন্তু পরিবেশ-পরিস্থিতির জন্য অপেক্ষা করছি। এই নির্বাচনের বিষয়ে আজ ও আগামীকাল দুটি দিন খুবই গুরুত্বপূর্ণ। আজ প্রত্যাহারের শেষ দিন ও কাল প্রতীক বরাদ্দের দিন। তাই নির্বাচনটা কীভাবে করব বা করব না- এই বিষয়টি আজকের মধ্যেই পরিষ্কার হওয়া দরকার। দলের চেয়ারম্যান কার্যালয়ে আছেন। তিনি আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের আরও নেতাদের সঙ্গে কথা বলা দরকার। তাদের সঙ্গে কথা বলে আজ বিকালে আবার সংবাদ সম্মেলন করে দলের সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে কার্যালয়ের সামনে উপস্থিত হওয়া দলটির নেতাকর্মীরা বলেন, আমরা নির্বাচনে যেতে চাই না। যদি যেতেই হয় আমাদের অন্তত ৪০টি আসন ছাড়তে হবে।

সূত্র জানায়, জাপার জন্য ২৬টি আসন রাখা হয়েছে। তবে এই তালিকায় রাখা হয়নি ঢাকার কোনো আসন।

তারা হলেন- দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, দলের কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির সভাপতি সালমা ইসলাম; দলের কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১০

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১১

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১২

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৩

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৪

চার জেলায় বন্যার আভাস

১৫

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৬

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৭

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৮

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৯

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২০
X