কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ভিটামিন ট্যাবলেটেও দাঁড়াতে পারে না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগে যারা বিএনপি-জামায়াতকে বাতাস দিত, এখন তারা সেটা বন্ধ করেছে। তারা বুঝতে পেরেছে, বিএনপি এমন এক সংগঠন যাদের বাতাস দিলে হয় না, ভিটামিন ট্যাবলেট দিলেও হয় না। তারা দাঁড়াতে পারে না।

রোববার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মিডিয়া ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনীতির নামে ‘জ্বালাও-পোড়াও’ বন্ধের দাবিতে এ সমাবেশ করা হয়।

ড. হাছান মাহমুদ বলেন, ‘কিছু ছোট ছোট রাজনৈতিক দল আছে, যারা আবার বিএনপির মিত্র। তারা ব্যাঙের ছাতার মতো, কিন্তু তাদের আওয়াজ বড়। নির্বাচন করলে এক হাজার ভোটও পায় না। এর আগে সিটি করপোরেশন নির্বাচনে একজন দাঁড়াল। ঢাকা শহরের ৩৫ লাখ ভোটের মধ্যে সে এক না দেড় হাজার ভোট পেয়েছিল। এই ব্যাঙের ছাতারাও এখন বুঝতে পেরেছে, বিএনপির সঙ্গে থেকে কোনো লাভ নেই।’

২৮ অক্টোবর বিএনপির হামলা ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে মনে করিয়ে দেয় মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি যেভাবে পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্সসহ ১৯টি গাড়ি পুড়িয়েছে, সেটি ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে মনে করিয়ে দেয়। সেখানে শুধু গাড়ি পুড়িয়েছে তা নয়, নার্সদেরও অপদস্ত করা হয়েছে। আমাদের দলের নারী কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তাদের কাপড় ধরেও টানাটানি করেছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন ‘৩২ জন সাংবাদিককে তারা পিটিয়েছে, আহত করেছে। একজন সাংবাদিককে মাটিতে ফেলে সাপ পেটানোর মতো পিটিয়েছে- সেটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এটি রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড। তাদের আগুনসন্ত্রাস, বাস ড্রাইভার-হেলপারকে পুড়িয়ে হত্যা করা, গাড়ি জ্বালিয়ে দেওয়া– এগুলো কোনো রাজনীতি নয়। এগুলোকে অপরাজনীতি বললেও ভুল হবে। পৃথিবীর কোথাও গত কয়েক দশকে রাজনীতির নামে এমন নৃশংসতা হয়নি, যেটা বিএনপি-জামায়াত করছে।’

একটি গাড়ি পুড়িয়ে দেওয়া মানে একটা পরিবারকে পুড়িয়ে দেওয়া মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘একটি গাড়ি পোড়ানো মানে পরিবারের স্বপ্নকে পুড়িয়ে দেওয়া। গাড়িতে যারা চলাচল করে তারা সাধারণ মানুষ। তারা রাজনীতি বোঝে না, রাজনীতি করে না। তাদের ওপর যারা হামলা চালায় তারা কীসের রাজনীতি করে?’

তিনি বলেন, ‘বিএনপি দেশের শত্রু, সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু। সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে। তাদের বর্বরতা আর চলতে দেওয়া যায় না। আমরা এই আগুনসন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর।’

নির্বাচন নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সমস্ত ষড়যন্ত্রকে উপড়ে ফেলে দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। জনগণের ব্যাপক অংশগ্রহণে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিতে পারব আমরা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১০

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১১

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১২

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৩

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৪

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৫

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৬

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৮

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৯

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

২০
X