কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক হয়নি : নুর

নুরুল হক নুর। পুরোনো ছবি
নুরুল হক নুর। পুরোনো ছবি

গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে সদ্য অভিশংসন হওয়া নেতা ড. রেজা কিবরিয়ার অভিযোগ অসত্য দাবি করে দলটির সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে কোনো বৈঠক হয়নি। কোনো আর্থিক লেনদেন হয়নি।

রোববার (২ জুলাই) রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে রেজা কিবরিয়া অভিযোগ করেন দুবাই ও শারজাহর মাঝখানে একটি কফি শপে নুরের সঙ্গে বৈঠক হয় মোসাদের এজেন্টের।

নুর বলেন, সরকারের সঙ্গে আঁতাত করে রেজা কিবরিয়া ইনসাফ কায়েমের মিটিংয়ে গিয়েছিলেন। আমরা নিষেধ করেছি, আপনি ওদের বৈঠকে বা মিটিংয়ে যাবেন না। তিনি আমাদের কথা রাখেননি। রেজা কিবরিয়া একজন উদ্ভট চরিত্রের লোক।

দল পরিচালনায় টাকা কীভাবে আসে- এমন প্রশ্নের জবাবে নুর বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় বড় রাজনৈতিক দলগুলো ডোনারদের সহায়তায় পরিচালিত হচ্ছে। আমাদের তো ব্যবসায়ীরা টাকা দেবে না, আমাদের দল পরিচালিত হচ্ছে বখশিশের টাকায়। কেউ যদি আমাদের বখশিশ দিতে চায়, অবশ্যই আমরা তা নেব।

গণঅধিকার পরিষদের আগামী দিনের নেতৃত্ব ঠিক করতে ১০ জুলাই ঢাকায় একটি কাউন্সিল করা হবে বলে জানান নুর। এ সময় উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১০

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১১

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১২

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৩

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৪

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৫

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১৬

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১৭

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৮

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৯

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

২০
X