কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৫ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে মৎস্যজীবী দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

যাত্রাবাড়ীতে মৎস্যজীবী দলের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
যাত্রাবাড়ীতে মৎস্যজীবী দলের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে যাত্রাবাড়ীর ডেমরা রোড থেকে কাজলা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, কেন্দ্রীয় সদস্য এমএজি বাবুল, হাজী আবু বকর সিদ্দীক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা, যুগ্ম আহ্বায় গিয়াস উদ্দিন ও যাত্রাবাড়ী থানার সভাপতি আলী মন্ডলসহ বেশ কিছু নেতাকর্মী।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ও বর্তমান সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপিসহ সমমনা অপরাপর বিরোধী দল অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এই উপলক্ষে সারা দেশে ২১, ২২ ও ২৩ তারিখে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ২৪ তারিখে সকাল সন্ধ্যা অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১০

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১১

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৩

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৪

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৫

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৬

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৭

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৯

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

২০
X