কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের নামে আওয়ামী প্রীতি ম্যাচ বন্ধ করুন : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময়।  ছবি : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময়। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নির্বাচনের নামে আওয়ামী প্রীতি ম্যাচ বন্ধ করতে হবে। নির্বাচনের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কোনো প্রকার প্রহসন দেশবাসী বরদাশত করবে না। সভা-সমাবেশ নিষিদ্ধ করে জনগণকে দাবিয়ে রাখা যাবে না। দেশব্যাপী বিরোধী দল ও মতের গণজাগরণ শুরু হয়েছে। এ গণজাগরণের বিস্ফোরণ ঘটার পূর্বেই সরকারের শুভবুদ্ধির উদয় কামনা করছি। অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগের অধীনে ৭ জানুয়ারি কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা পরিষদের কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. মুহাম্মদ শহীদুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি ইমাদুদ্দীন, মুফতি আনওয়ার হোসাইন, আলতাফ হোসাইন, আবদুল আউয়াল, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, নজরুল ইসলাম, ফজলুল হক মৃধা, মাওলানা কামাল হোসাইন, এমএইচ মোস্তফা, মুফতি জিয়াউল আশরাফ, মুফতি আবদুল আহাদ, মুফতি আকতার হোসাইন প্রমুখ।

জাতিসত্তাবিরোধী নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং দ্বাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীকাল (২৬ ডিসেম্বর) সারা দেশে জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। সংগঠনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদান কর্মসূচি সফলের জন্য আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১০

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১১

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৩

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৪

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৫

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৮

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১৯

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

২০
X