কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:১৩ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক যে দুই আসনে প্রার্থী হয়েছেন, সেখানে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)।

সোমবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন আইএবির সিনিয়র যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি জানান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক যে দুই আসনে প্রার্থী হয়েছেন, তার প্রতি সম্মান জানিয়ে সেই দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দুই আসনে তাদের প্রার্থী প্রত্যাহার করা হবে।

গাজী আতাউর বলেন, দুই আসনেই ইসলামী আন্দোলনের সমর্থন মাওলানা মামুনুল হকের প্রতি থাকবে। ইসলামী রাজনীতিতে তার ত্যাগ ও অবদানের প্রতি সন্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যকোনো দলের সাথে জোটবদ্ধ পথচলার চিন্তা করছে না। যেসব আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাই, সেসব আসনে নীতি-আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন জানাবে দলটি।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X