কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের পরিবেশ নস্যাতে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে : সাঈদ খোকন

দুপুরে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে নির্বাচনী গণসংযোগ চলাকালে কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : কালবেলা
দুপুরে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে নির্বাচনী গণসংযোগ চলাকালে কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নস্যাতে চক্রান্ত চলছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ভোট যাতে সুষ্ঠুভাবে না হয় এবং ভোটের পরিবেশকে নস্যাতে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে মানুষের মতামত ব্যক্ত করার যে প্রচেষ্টা সেদিকে না গিয়ে বাস-ট্রেনে আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে। এই অপরাজনীতি তরুণ প্রজন্ম গ্রহণ করে না।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে নির্বাচনী গণসংযোগ চলাকালে এক পথসভায় এসব কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন। পথসভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং মহিলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, বাংলাদেশের মানুষ কর্মমুখী, তারা নিজেদের জীবন-জীবিকা পরিচলানা করার জন্য কর্মব্যস্ত জীবনযাপন করেন। বিএনপির এই অপরাজনীতি তারা প্রত্যাখ্যান করেছে। আগামী ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এই অপরাজনীতির চির অবসান এই পুরান ঢাকা থেকে হবে ইনশাআল্লাহ। আর যাতে কোনো দুর্বৃত্ত মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য নৌকার ব্যাপক বিজয়ের মধ্য দিয়ে আমাদের অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখব।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমার নির্বাচনী আসনের প্রতিটি বাড়িতে প্রিয় নেত্রী শেখ হাসিনা ও আমার সালাম পৌঁছে দিবেন। আমার প্রয়াত বাবা মেয়র মোহাম্মদ হানিফ নেত্রীর নির্দেশে যে উন্নয়ন করেছেন, আমি মেয়র থাকার সময় নেত্রীর নির্দেশে অনেক উন্নয়ন করেছি এবং এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। এসব কিছু ভোটারদের কাছে সুশৃঙ্খলভাবে তুলে ধরে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করবেন।

ঢাকা-৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেকেই অচেনা-অজানা মন্তব্য করে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমাদের মতো মাঠের রাজনীতি থেকে উঠে আসা মানুষের কাছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় দুর্বল বা ছোট বলে কোনো কথা নেই। যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জিত না হয় আমরা কোনো প্রার্থীকে দুর্বল বা ছোট করে দেখব না। এই এলাকা থেকে নৌকার বিজয় উপহার এবং পঞ্চমবারের মতো নেত্রীকে প্রধানমন্ত্রী করার আগ পর্যন্ত আমাদের ভোটযুদ্ধের প্রচারণা এবং সংগ্রাম চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১০

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১১

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১২

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৩

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৪

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৫

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৬

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৭

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৮

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৯

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

২০
X